বারাকাহ ফাইন্যান্স ড্যাশবোর্ডে আপনাকে স্বাগতম!
আসুন, একসাথে গড়ি আস্থা, সেবা ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত।
১০০% শরিয়াহ
সম্পূর্ণ সুদমুক্ত লেনদেন
করজে হাসানা
জরুরি সুদমুক্ত ঋণ সুবিধা
সহজ কিস্তি
স্বল্প লাভে পণ্য ক্রয়
হালাল বিনিয়োগ
নিরাপদ ও টেকসই সঞ্চয়
সাম্প্রতিক নোটিশ ও ঘোষণা
নতুন
বিশেষ করজে হাসানা স্কিম
সদস্যদের জরুরি প্রয়োজনে করজে হাসানা আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।
মাসিক সঞ্চয় জমা দেওয়ার নোটিশ
চলতি মাসের সঞ্চয়ের কিস্তি আগামী ২০ তারিখের মধ্যে হিসাব শাখায় জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।
নতুন ইলেকট্রনিক্স পণ্য ক্যাটালগ
সহজ কিস্তিতে পণ্য ক্যাটালগে যুক্ত হয়েছে নতুন ব্র্যান্ডের ফ্রিজ ও টিভি।
সদস্যদের অভিজ্ঞতা
"বারাকাহ ফাইন্যান্সের করজে হাসানা সুবিধার কারণে সুদের অভিশাপ ছাড়াই ব্যবসাকে সম্প্রসারণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ!"
মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট
"সহজ কিস্তিতে ঘরে প্রয়োজনীয় পণ্য নেওয়ার এমন সুন্দর ও শরিয়াহসম্মত মাধ্যম সত্যিই প্রশংসনীয়।"
আব্দুল্লাহ আল মামুন, আদিতমারী
মূল উদ্দেশ্য (Key Objectives)
- সুদ মুক্ত অর্থনীতি: সমাজ থেকে সুদের অভিশাপ দূর করে সম্পূর্ণ শরিয়াহসম্মত ও হালাল উপায়ে আর্থিক লেনদেনের ক্ষেত্র তৈরি করা।
- আর্থিক সহায়তা: সদস্যদের আপদকালীন প্রয়োজনে বিনা সুদে “করজে হাসানা” প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা।
- সহজ কিস্তি সুবিধা: সাধারণ মানুষকে সামান্য লাভে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা দিয়ে জীবনমান সহজ করা।
- সঞ্চয় ও বিনিয়োগ: সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে একটি শক্তিশালী তহবিল গঠন করা এবং হালাল ব্যবসায় বিনিয়োগ করা।
ভিশন (Our Vision)
- দেশব্যাপী বিস্তার: এই সুদমুক্ত সেবা ও ভাতৃত্বের মডেলকে টেকসইভাবে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া।
- আদর্শ মডেল তৈরি: দেশে একটি স্বচ্ছ এবং আধুনিক সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সফল উদাহরণ তৈরি করা; যেখানে স্বচ্ছতা ও ন্যায়বিচারই হবে মূল ভিত্তি।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
আমরা সম্পূর্ণ ইসলামী শরিয়াহ নীতি অনুসরণ করে যৌথ বিনিয়োগ (মুদারাবা/মুশারাকা), লাভজনক ক্রয়-বিক্রয় (মুরাবাহা) এবং বিনা সুদে ঋণের (করজে হাসানা) মাধ্যমে আর্থিক সেবা দিয়ে থাকি।
প্রথমে আমাদের সদস্য পদে অন্তর্ভুক্ত হয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের প্রাথমিক যাচাই ও পণ্য নিশ্চিতকরণের পর স্বল্প মুনাফায় নির্ধারিত মেয়াদী কিস্তিতে পণ্য গ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদনের মাধ্যমে অথবা আমাদের আদিতমারী কার্যালয়ে সরাসরি এসে নির্দিষ্ট ফর্ম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/ছবি) জমা দিয়ে সদস্যপদ গ্রহণ করতে পারবেন।