বারাকাহ ফাইন্যান্স ড্যাশবোর্ডে আপনাকে স্বাগতম!

আসুন, একসাথে গড়ি আস্থা, সেবা ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত।

১০০% শরিয়াহ

সম্পূর্ণ সুদমুক্ত লেনদেন

করজে হাসানা

জরুরি সুদমুক্ত ঋণ সুবিধা

সহজ কিস্তি

স্বল্প লাভে পণ্য ক্রয়

হালাল বিনিয়োগ

নিরাপদ ও টেকসই সঞ্চয়

সদস্যদের অভিজ্ঞতা

"বারাকাহ ফাইন্যান্সের করজে হাসানা সুবিধার কারণে সুদের অভিশাপ ছাড়াই ব্যবসাকে সম্প্রসারণ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ!"

মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট

"সহজ কিস্তিতে ঘরে প্রয়োজনীয় পণ্য নেওয়ার এমন সুন্দর ও শরিয়াহসম্মত মাধ্যম সত্যিই প্রশংসনীয়।"

আব্দুল্লাহ আল মামুন, আদিতমারী

মূল উদ্দেশ্য (Key Objectives)

  1. সুদ মুক্ত অর্থনীতি: সমাজ থেকে সুদের অভিশাপ দূর করে সম্পূর্ণ শরিয়াহসম্মত ও হালাল উপায়ে আর্থিক লেনদেনের ক্ষেত্র তৈরি করা।
  2. আর্থিক সহায়তা: সদস্যদের আপদকালীন প্রয়োজনে বিনা সুদে “করজে হাসানা” প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা।
  3. সহজ কিস্তি সুবিধা: সাধারণ মানুষকে সামান্য লাভে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা দিয়ে জীবনমান সহজ করা।
  4. সঞ্চয় ও বিনিয়োগ: সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে একটি শক্তিশালী তহবিল গঠন করা এবং হালাল ব্যবসায় বিনিয়োগ করা।

ভিশন (Our Vision)

  1. দেশব্যাপী বিস্তার: এই সুদমুক্ত সেবা ও ভাতৃত্বের মডেলকে টেকসইভাবে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া।
  2. আদর্শ মডেল তৈরি: দেশে একটি স্বচ্ছ এবং আধুনিক সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠানের সফল উদাহরণ তৈরি করা; যেখানে স্বচ্ছতা ও ন্যায়বিচারই হবে মূল ভিত্তি।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

আমরা সম্পূর্ণ ইসলামী শরিয়াহ নীতি অনুসরণ করে যৌথ বিনিয়োগ (মুদারাবা/মুশারাকা), লাভজনক ক্রয়-বিক্রয় (মুরাবাহা) এবং বিনা সুদে ঋণের (করজে হাসানা) মাধ্যমে আর্থিক সেবা দিয়ে থাকি।
প্রথমে আমাদের সদস্য পদে অন্তর্ভুক্ত হয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের প্রাথমিক যাচাই ও পণ্য নিশ্চিতকরণের পর স্বল্প মুনাফায় নির্ধারিত মেয়াদী কিস্তিতে পণ্য গ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদনের মাধ্যমে অথবা আমাদের আদিতমারী কার্যালয়ে সরাসরি এসে নির্দিষ্ট ফর্ম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র (এনআইডি/ছবি) জমা দিয়ে সদস্যপদ গ্রহণ করতে পারবেন।